গত ২৯ সেপ্টেম্বর ২০২৬, তথ্য অধিকার ফোরাম এর আয়োজনে “তথ্য অধিকার সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয় ঢাকার ডেইলি স্টার কার্যালয়ে।

একটি প্লেনারি ও তিনটি প্যারালাল সেশনে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্লেনারি সেশনটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি; শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন এবং সারা হোসেন, সিনিয়র আইনজীবী ও অনারারী নির্বাহী পরিচালক, ব্লাস্ট। সঞ্চালনা করেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

আলোচনা থেকে উঠে এসেছে একটি স্পষ্ট অঙ্গীকার—তথ্য অধিকার শুধু কোনো একটি দিবস উদযাপনের বিষয় নয়; তথ্য অধিকার আইনের চর্চা হতে হবে প্রতিদিন।

উক্ত সম্মেলনে “বাংলাদেশ তথ্য অধিকার জরিপ প্রতিবেদন ২০২৬” উন্মোচন করা হয়, যেখানে দেশে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন পরিস্থিতির একটি সামগ্রিক মূল্যায়ন তুলে ধরা হয়েছে।