দেশে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের প্রথম মামলাটির বিচারিক প্রক্রিয়া ১২ বছরেও শেষ হয়নি। ছয় বছর আগে নিম্ন আদালত এই মামলার রায় ঘোষণা করলেও উভয়পক্ষের আপিলের কারণে শেষ হয়নি আইনি লড়াই। ফলে আদালত নির্দেশিত ক্ষতিপূরণের অর্থ পায়নি ভুক্তভোগী পরিবার। এদিকে খালাস পাওয়া পুলিশের সোর্স রাসেল মামলার বাদীকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি হত্যার ঘটনায় করা এই মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কাজী জাহেদ ইকবাল সমকালকে বলেন, ‘মামলাটি এখন আপিল বিভাগে রয়েছে। আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আবার রাসেল নামে আসামির খালাস পাওয়ার ঘটনায় আমরাও আপিল করেছি। দ্রুতই উভয়পক্ষের আপিলের শুনানি শুরু হবে বলে আশা করা হচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তি: পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনির নির্যাতনজনিত মৃত্যু: ১৩ বছর পরও চূড়ান্ত বিচার ও ক্ষতিপূরণের অপেক্ষায় পরিবার নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর অধীনে প্রথম ঐতিহাসিক রায়ের ছয় বছর পূর্তিতে ব্লাস্টের উদ্বেগ