বাংলাদেশে একটি কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়া নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে #ব্লাস্ট ২৪ আগস্ট ২০২৬, জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন সারা হোসেন, অনারারি নির্বাহী পরিচালক, ব্লাস্ট ও সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি; জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ; নূর খান লিটন, মানবাধিকার কর্মী ও জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রাক্তন সদস্য; মোঃ জারিফ রহমান, গবেষণা পরিচালক, সপ্রান; ভাষ্কর ভট্টাচার্য, ইনক্লুশন অ্যাডভাইজার, YPSA; অনুপম দেবাশীষ রায়, লেখক ও গবেষক; সতেজ চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম; ড. কাজী জাহেদ ইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও প্যানেল আইনজীবী, ব্লাস্ট; খান খালিদ আদনান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; নওশীন নূর, গবেষক ও মানবাধিকার কর্মী; এবং সোহরাব হাসান, লেখক ও সাংবাদিক।
সভায় কমিশনের স্বাধীনতা, জবাবদিহিতা, নিয়োগ ও বাছাই কমিটি, আর্থিক ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, তদন্ত ও অভিযোগ ব্যবস্থাপনাসহ খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ উঠে আসে।








