আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম (৬৭) এর মৃত্যুতে ব্লাস্ট পরিবার গভীর ভাবে শোকাহত। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২১ আগস্ট ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন।

প্রয়াত ডা. খায়রুল ইসলাম দেশের জনস্বাস্থ্য খাতের উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। শুধুমাত্র স্বাস্থ্য খাত নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কাজেও নিয়োজিত ছিলেন। এর জন্য তিনি মুক্তিযুদ্ধ যাদুঘর প্রবর্তিত মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যুতে দেশ একজন উন্নয়ন খাতের একজন কান্ডারিকে হারালো। তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে।

ব্লাস্ট পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।