আইএলও’র তিনটি সনদে অনুসমর্থনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্লাস্ট
ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র তিনটি সনদে সরকারের অনুসমর্থনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।