ধর্ষণ রুখতে চাই ভিকটিম সুরক্ষা আর সামাজিক প্রতিরোধ
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)- এর অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর ও মানবাধিকার কর্মী সারা হোসেন মনে করেন, বিচারব্যবস্থার দুর্বলতা বোঝার ক্ষেত্রেও তথ্যের ঘাটতি বড় সমস্যা। তিনি সময়ের আলোকে বলেন, কতগুলো ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা রিপোর্ট হচ্ছে, কতগুলো মামলা হচ্ছে, তদন্ত শেষ হতে কত সময় লাগছে কিংবা কোথায় চার্জ গঠন আটকে যাচ্ছে, এসব তথ্য জনসমক্ষে খুব কম আসে।
