২০ ডিসেম্বর ২০২৫ইং
শোকবার্তা
বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার, বীর উত্তম, দীর্ঘদিনের অসুস্থতার পর আজ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি ১৯৩০ সালের ৩১ অক্টোবর পাবনায় জন্মগ্রহণ করেন।
এ. কে. খন্দকার মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফোর্সেস (মুক্তিবাহিনী)-এর ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন। ১৯৭১ সালের মার্চ মাসে তিনি গ্রুপ ক্যাপ্টেন পদে ঢাকায় কর্মরত ছিলেন। সে সময় তিনি কয়েকজন বিমান বাহিনীর পাইলটের সঙ্গে একত্রে পাকিস্তান বাহিনী ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ফোর্সেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবার জন্য আমরা তাঁর কাছে গভীরভাবে ঋণী।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) তাঁর মৃত্যুতে গভীর শোক ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। ব্লাস্ট তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
ব্লাস্ট পরিবারবর্গ
