|
দীর্ঘদিন পরে বহুল প্রত্যাশিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ পাশ হয়েছে। কিন্তু এর ভেতর রয়ে গেছে দুর্বলতা । ভোক্তা অধিকার পরিষদে সব পেশাজীবীর প্রতিনিধিত্ব নেই। নেই ভোক্তা পর্যায়ে অংশগ্রহণ। ভোক্তা যেন ন্যায়বিচার পায় সেজন্য অভিযোগ দায়েরের পদ্ধতি ও তার নিষ্পত্তি আরও সহজ হওয়া প্রয়োজন। এ বিষয়গুলো নিয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ১২ই ডিসেম্বর, ২০০৯, বিয়াম ফাউন্ডেশনে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ঃ পর্যালোচনা এবং সুপারিশ" শীর্ষক জাতীয় গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এ বৈঠকে বিশিষ্টজন তাদের মতামত তুলে ধরেছেন। বিস্তারিত...পিডিএফ ১.৯৯ মেগা বাইট
|